শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৩০ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
কোনো ম্যাচ না হেরে বিশ্বকাপ শেষ করা দল ৩৮টি। ২২ আসরে ১৭ বার অপরাজিত চ্যাম্পিয়নের দেখা মিলেছিল।
শিরোপা জয়ের পথে হেরে যাওয়ার ঘটনা ঘটেছে পাঁচবার। ১৯৫৪ ও ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি শিরোপা জিতেছিল, কিন্তু তার আগে হাঙ্গেরির কাছে ৮-৩ গোলে ও পূর্ব জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল।
এছাড়া ১৯৭৮ সালে আর্জেন্টিনা ইতালির কাছে ১-০ গোলে ও ২০২২ সালে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১০ সালে স্পেন প্রথম ট্রফি জেতার আগে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়।
চারটি দল না হেরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল: ১৯৭৪ সালে স্কটল্যান্ড, ১৯৮২ সালে ক্যামেরুন, ১৯৯৮ সালে বেলজিয়াম ও ২০১০ সালে নিউজিল্যান্ড। এর মধ্যে স্কটল্যান্ড একমাত্র দল যারা একটি ম্যাচ জিতেও বাদ পড়েছিল।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ সবচেয়ে বেশি অপরাজিত দল নিয়ে শেষ হয়েছিল। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড ছিল ওই আসরের অপরাজিত দল। বিশ্বকাপ ইতিহাসে সুইশরা প্রথম দেশ হিসেবে কোনো গোল না খেয়ে ওই আসর শেষ করেছিল।
খুলনা গেজেট/এনএম

