খালিশপুর বঙ্গবাসী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে অনির্বান ক্লাব ও ন্যাশনাল ক্লাব ফাইনালে উঠেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবাসী স্কুল মাঠে তিন দলীয় এই টুনামেন্টে প্রথম ম্যাচে অনির্বান ক্লাব ৭ উইকেটে ন্যাশনাল ক্লাবকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ন্যাশনাল ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে খালিশপুর অনির্বান ক্লাব ১২ ওভার তিন বলে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এদিকে দ্বিতীয় ম্যাচে ন্যাশনাল ক্লাব ৬৯ রানে খালিশপুর মার্কেট একাদশকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ন্যাশনাল ক্লাব নির্ধারিত ১৬ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে খালিশপুর মার্কেট একাদশ ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করতে সমর্থ হয়। গতকাল মার্কেট একাদশ ও অনির্বান ক্লাবের মধ্যকার খেলায় অনির্বান ক্লাব ওয়াক ওভার পায়। আগামীকাল বৃহস্পতিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম

