সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফারুক

ক্রীড়া প্রতি‌বেদক

গত সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার প্রথমবার দেশের সকল ফেডারেশানের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিন বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ।’

‘উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনটা আমাদের বলেছেন। আমাদের মাঠ দরকার সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন, কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশান রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’

ফারুক আরও বলেন, ‘আমি আরো বলেছি আমাদের এই ধরনের মিটিং পাঁচটা-পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারব। যেটা আমাদের সবার জন্য ভালো হবে। ‘

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন