শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী বলেছেন। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ক্ষোভ ঝাড়েন তিনি।

আসিফ নজরুলকে ‘মিথ্যাবাদী’ অ্যাখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, ‘তিনি এমন নির্লজ্জ মিথ্যা বলেছেন। আমি নিজেও একজন শিক্ষক, আর শিক্ষকরা সাধারণত একটু কম মিথ্যা বলেন।

তিনি এত প্রকাশ্যে এমন মিথ্যা বলবেন- আমি সত্যিই কল্পনাও করতে পারি না।

আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাবো? তিনি এমন ইউ-টার্ন নিলেন।’

সহকারী কোচ আরও বলেন, ‘তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এমন মিথ্যা বলবেন, আমরা এটা মেনে নিতে পারি না। কীভাবে মেনে নেবো? আগে এক কথা বলেছেন, পরে আবার ইউটার্ন নিয়েছেন।’

সালাউদ্দিন জানান, বিশ্বকাপ মিস করায় জাতীয় দলের ক্রিকেটাররা ভেঙে পড়েছিলেন। তিনি এই সিদ্ধান্তকে খেলোয়াড়দের ‘স্বপ্ন হত্যা’ বলে বর্ণনা করেন, ‘দেখুন, যখন একটি ছেলে বিশ্বকাপ খেলতে যায়, সে তার স্বপ্ন সঙ্গে নিয়ে যায়। আপনি এক সেকেন্ডে সেই স্বপ্ন ধ্বংস করে দেন। ঠিক আছে, যদি এটা দেশের সিদ্ধান্ত হয়, জাতীয় স্বার্থে নেওয়া হয়, তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে। কিন্তু ক্ষতির কথা বললে, আমি ব্যক্তিগত ক্ষতির কথাই বলব। ব্যক্তিগতভাবে আপনি একটি ছেলের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিয়েছেন। আমি জানি, আমার দুইজন খেলোয়াড় কয়েকদিন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল, পুরোপুরি ভেঙে পড়েছিল।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন