তামিম-লিটন-সাকিবকে হারিয়ে বিপাকে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আইরিশদের বোলিং তোপে রীতিমত হিমশিম খাচ্ছে টাইগাররা। শুরুতে ১৫ রান তুলতেই দুই ওপেনার লিটন দাস আর অধিনায়ক তামিম ইকবালকে হারিয়েছে টাইগাররা। এরপর হাল ধরার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব।

প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাক (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

তামিম শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে মার্ক এডায়ারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২ বাউন্ডারিতে তামিম করেন ১৪।

এরপর বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান। নাজমুল হোসেন শান্ত ১৪ আর তাওহীদ হৃদয় ১ রানে ব্যাট করছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন