দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।

রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপে এ হামলা হয়। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। হামলার ঘটনায় আটজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন