ঘাসফুল প্রতীক নিয়ে দ্বন্দ্ব: দুই তৃণমূলকে নির্বাচন কমিশনের তলব

কলকাতা প্রতিনিধি

দলের ‘ঘাসফুল’ বা ‘জোড়াফুল’ প্রতীক দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী (কালীঘাট) ও ঋতব্রতপন্থী— দুই গোষ্ঠীর বিরোধ চরম আকার ধারণ করেছে। এই সংঘাত মেটাতে শনিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির নির্বাচন কমিশন (ECI) সদর দফতরে দুই পক্ষকে তলব করা হয়েছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর) ও রেজিনগর (মুর্শিদাবাদ) বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের আগেই প্রতীক কার দখলে যাবে, তা নিয়ে তরজা এখন তুঙ্গে। শনিবার দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের দপ্তরে বিশেষ শুনানি ডেকেছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১১টায় প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী গোষ্ঠীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের বয়ান ও দাবিদাওয়া শোনা হবে। এরপর দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মুখোমুখি বসবেন কমিশন কর্তারা।

নির্বাচন কমিশনের এই শুনানির ওপরই নির্ভর করছে ‘ঘাসফুল’ প্রতীক শেষ পর্যন্ত কার হাতে থাকবে, নাকি সাময়িকভাবে তা স্থগিত (ফ্রিজ) রাখা হবে। রাজনৈতিক মহল এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন