রেললাইনে ধস, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে মেরামতির ফাঁকে ফের নামল ধস। এর জেরে কিছুটা থমকে যায় মেরামতির কাজ। ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল।

বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। কার্যত ট্রেন চলাচল ব্যাহত। ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন। ট্রেন বাতিল হওয়ায় বাসে উত্তরবঙ্গে যেতে হচ্ছে যাত্রীদের। কিন্তু টিকিটের দাম আকাশছোঁয়া হওয়ায় বাড়ছে ভোগান্তি। প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। বেড়েছে বিমানের ভাড়াও।

এদিকে ভারতের পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, একনাগাড়ে বৃষ্টির জেরে এই ধস। মেরামতিতেও কাজ-কর্ম বাধাগ্রস্ত হচ্ছে। তবে পরিস্থিতির দিকে নজর রেখেছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন