বনগাঁয়ে জ‌ঙ্গি তকমা দি‌য়ে স্হানীয় মুস‌লিম বাসিন্দাকে গ্রেপ্তার

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

জঙ্গি সন্দেহে বুধবার বনগাঁ থেকে গ্রেপ্তার রানা রাউত নামে এক ব্যক্তি। তবে স্হানীয়রা জানান, রানা স্হানীয় বাসিন্দা। এখানে ওরা কয়েক পুরুষ থাকেন। তাকে পুলিশ মুসলিম নাম বানিয়ে পাকিস্তানি জঙ্গি সাজাচ্ছে। অন্যদিকে পুলিশের দাবি, ওয়াহাব আলম নামে জাল নথি বানিয়ে সে ভারতে বসবাস করছিল। তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই সন্দেহেই ভারত-বাংলাদেশ সীমান্ত বনগাঁয় তল্লাশি চালিয়ে তাকে ধরে বেঙ্গল এসটিএফ।

পুলিশের আরও দাবি, আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালে ভারতে এসেছিল বলে জানা যাচ্ছে। নেপাল হয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। তদন্তকারীদের অনুমান, নেপালে বেশ কিছুদিন ছিল সে পরে ভারতে ঢুকে বাংলায় থাকা শুরু করে।

তদন্তে জানা গেছে, এই ব্যক্তি ভারতীয় রেল ও সেনার বিভিন্ন গতিবিধির উপর নজর রাখছিল। তাকে ভারতের নথি বানিয়ে দিতে সাহায্য করেছিল কলকাতার তপসিয়ার এক ব্যক্তি। তাকেও ধরেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীদের অনুমান, এই দু’জনের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানা যাবে শিগ‌গিরই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন