হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)-র একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আজ সকালে হরমুজ প্রণালী পার হওয়ার সময় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কেউ আহত হননি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনা গেজেট/এএজে

