মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে ইরান নিয়ে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কথা বলেছেন। এসময় ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাহিনীর বাগদাদে বা ইরাকে থাকা উচিত ছিল না।
তিনি বলেন, ইরাকে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা যা করেছি তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ। আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।
তিনি আরও বলেন, আমাদের ইরানেও থাকা উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে নয় মাস আগে তাদের হাতে এখন একটি পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন ইসরায়েলই থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যও থাকত না। এরপর তারা কোথায় যেত, তা বলা কঠিন।
ট্রাম্প আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেনি।
তিনি বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তবে অন্য কিছু লোক আছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা নেতৃত্বের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সরিয়ে দিয়েছি। বাস্তবে আমরা তাদের সামরিক বাহিনীকে অক্ষতই রেখেছি।
ট্রাম্প আরও বলেন, অনেকেই এটা শুনে অবাক হতে পারেন, কারণ যুদ্ধের সময় এমন ভুল হয়েছে যেখানে সবাইকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, আর তারপর এমন একটি দেশ তৈরি হয়েছে যা ৪০ বছরেও আর পুনর্গঠিত হতে পারেনি।
খুলনা গেজেট/এনএম

