রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

যুদ্ধ বন্ধে ইসরাইল ও হিজবুল্লাহকে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও হিজবুল্লাহকে যুদ্ধ বন্ধ করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।

লেবাননের রাজধানী বেইরুত সফরের শুরুতে প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া বক্তব্যে তিনি বলেন,
‘হিজবুল্লাহ ও ইসরাইলের প্রতি আমার জোরালো আহ্বান—যুদ্ধ বন্ধ করতে, একটি যুদ্ধবিরতিতে সম্মত হন।’

গুতেরেস বলেন, যুদ্ধ থামিয়ে লেবাননকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে শক্তি প্রয়োগের একমাত্র অধিকার থাকবে রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে।

তিনি আরও বলেন, ‘এখন আর সশস্ত্র গোষ্ঠীর সময় নয়। এখন শক্তিশালী রাষ্ট্রের সময়।’

উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবাননে যুদ্ধের ১১তম দিনে বেইরুত সফরে যান জাতিসংঘ মহাসচিব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন