সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

পাকিস্তানি বাহিনীর অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ১৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গোয়েন্দা তথ্যভিত্তিক পাঁচটি পৃথক অভিযানে ভারতের মদদপুষ্ট ১৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার (৮ মার্চ) পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৬ ও ৭ মার্চ মধ্যরাতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। বাজাউর জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে। তীব্র সংঘর্ষের পর পাঁচজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় আইএসপিআর।

এছাড়া বান্নু ও দেরা ইসমাইল খান জেলায় পৃথক দুই সংঘর্ষে আরও তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। একইভাবে খাইবার ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় দুটি আলাদা অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর জানায়, নিহত ভারত-সমর্থিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য অন্য ভারত-সমর্থিত সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করতে এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলতে থাকবে, যাতে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় তাদের অঙ্গীকারে দৃঢ় ও অবিচল রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: জিও নিউজ

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন