শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, হতাহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ক্রাসনোদার ক্রাইয়ের নোভোরোসিয়েস্ক বন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪টি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জন নাবিক নিহত এবং ১৪ জন আহত হয়েছে। বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার (এসবিইউ) একটি সূত্র কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে, গেল সোমবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নোভোরোসিয়েস্ক বন্দরে হামলা চালিয়ে চারটি রাশিয়ান জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে, যার মধ্যে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল এসেনও রয়েছে।

পরবর্তীতে বুধবার নিশ্চিত করা হয়, রাশিয়ার আরও তিনটি যুদ্ধজাহাজ মাইনসুইপার ভ্যালেন্টিন পিকুল এবং সাবমেরিন-বিরোধী জাহাজ ইয়েস্ক ও কাসিমভ ইউক্রেনের আক্রমণে আঘাত পেয়েছে।

আঘাতপ্রাপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী অত্যাধুনিক ফ্রিগেট অ্যাডমিরাল এসেনের টিকে-২৫ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, জেডআর-৯০ টার্গেট আলোকসজ্জা রাডার, থার্মাল ট্র্যাপ এবং রেডিও সিগন্যাল স্ক্যাটার স্থাপনের জন্য ব্যবহৃত গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়। সূত্রটি জানিয়েছে, হামলায় সম্ভবত ফ্রেগ্যাট-এমটুএম নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আকাশ এবং ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু শনাক্তকরণে ব্যবহৃত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন