শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ছবিটি তোলা হয়েছিল।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ছবিটি তোলা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগে।

ছবিতে দেখা যায়, তিনি সোফায় বসে কোরআন পড়ছেন। তার পাশের টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিহত কমান্ডার কাসেম সোলেইমানির একটি বাঁধাই করা ছবি রয়েছে। সেই টেবিলের পাশের একটি শেলফের ওপর দুটি ফ্রেমবন্দি ছবি। এ দুটি ছবির মধ্যে একটি ইরানের ইসলামি বিপ্লবের প্রধান নেতা এবং ১৯৭৯ সালে বিপ্লবের পর দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির।

সূত্র: জিও নিউজ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন