এনসিপি’র খুলনা জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ (তিন) মাসের জন্য দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটির রূপরেখা অনুমোদন দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

অনুমোদিত কমিটিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহকে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল।

এছাড়া মোল্লা শওকত হোসেন বাবুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশেদ হাসান। পাশাপাশি মো. হাসানুর রহমানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবদুল্লাহ আল মামুনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মোট তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন- জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাত বাবুল এবং মো. কদরুল হাসান।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন