মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

বিনোদন ডেস্ক

হাসপাতালে ভর্তি করা হল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। তাঁর রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার সকালেই ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে এব্যাপারে একটি বিবৃতি জারি করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষ্যণ নেই তাঁর। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি। জানিয়েছে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতাল।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন