বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

মাতৃত্বকালীন ছুটি শেষে ফিরলেন নাদিয়া

বিনোদন ডেস্ক

এ বছর ১ জানুয়ারি মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী সালাহ খানম নাদিয়া। সেদিন তাঁর কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। সন্তান জন্মদানের আগে ও পরে মিলিয়ে প্রায় এক বছর ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী। অবশেষে বিরতি কাটিয়ে চেনা জগতে ফিরলেন।

রমজান উপলক্ষে এনটিভির ‘কুইক রেসিপি’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছেন নাদিয়া। শুটিংয়ের সময়ের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘লম্বা সময় বিরতির পর আমি ফিরে এলাম।’

দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে নাদিয়া অনেক একক নাটক, ধারাবাহিক নাটক, ওয়েব ছবি এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।

চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন