শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বিএনপির পক্ষে প্রচারণায় শিল্পী বেবী নাজনীন

গেজেট প্রতিবেদন

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশান-১ ও ২ এবং এর আশপাশের এলাকায় ধানের শীষে ভোট চাওয়া ও প্রচারপত্র বিলি করেন তিনি।

প্রচারণার সময় সাংবাদিকদের বেবী নাজনীন বলেন, ‘দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব আজ সময়ের দাবি। তারেক রহমান শুধু বগুড়ার সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সন্তান।

আজকে তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ধানের শীষের আমন্ত্রণ জানাবার জন্য।’

তিনি বলেন, ‘এইবার একটি ভালো ভোট হওয়ার সুযোগ এসেছে। আমাদের বিশ্বাস, এই সরকার আমাদের একটি ভালো নির্বাচন দেবে এবং এই ভোটের মাধ্যমে ধানের শীষ জয়যুক্ত হবে। তারেক রহমান বিজয়ী হবেন, ইনশাআল্লাহ। সেই বিশ্বাস নিয়ে আমরা আজকে প্রচারণায় নেমেছি।’

বেবী নাজনীন বলেন, ‘তারেক রহমান ১৭ বছরে কষ্ট করেছেন। অনেক যন্ত্রণা সহ্য করেছেন। তিনি বলেছেন, তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটি গতকাল ইশতেহারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা পেয়ে গেছেন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা নিয়েই একটি উন্নত ও মানবিক দেশ গড়া হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

খুলনা গজেটে / এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন