বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

হাতির শুঁড়ে মধ্যে সাফা

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। বিজ্ঞাপন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন ব্যস্ত টিভি নাটকে। পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও। এই ব্যস্ততার মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন এই অভিনেত্রী।

প্রায় সময়ই বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তিনি এবং সেসব ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন। এবার সাফাকে দেখা গেল হাতির সঙ্গে সময় কাটাতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক গুছ ছবি পোস্ট করেছেন সাফা। যেখানে সাদা রঙ্গের গাউন পরে আছেন সাফা এবং হাতিরা তাঁকে আলিঙ্গন করছে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম এবং তারা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যা আমার কাছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’

গেল বছর ক্যারিয়ারের দশ বছর পার করছেন সাফা। এছাড়াও, বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় ছিলেন সাফা কবির। ‘লটারি’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে সাফাকে।

খুলনা গেজেট/ এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন