শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

নওয়াজের স্ত্রী আলিয়া ধমক খেলেন সালমানের কাছে

বিনোদন ডেস্ক

সপ্তাহ খানেক হয়েছে ‘বিগ বস ওটিটির’র ঘরে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া। এরই মধ্যে সালমান খানের ধমক খেলেন তিনি। নিজের বিবাহিত জীবন নিয়ে শোয়ে আলোচনা শুরু করেছিলেন। আর তাতেই ভাইজানের বিরাগভাজন হন তিনি।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহান্তের বিশেষ পর্বে সালমান কাউকে অনুগ্রহ দেখান না।এর উপরে আবার নওয়াজের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। ‘বজরঙ্গী ভাইজান’, ‘কিক টু’-তে একসঙ্গে কাজ করেছেন দুজনে।

শনিবার তিনি আলিয়াকে বলেন, ‘ভাল করে শুনে নাও, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কারও কোনো মাথাব্যথা নেই। যদি ভেবে থাকো যে এই শোয়ে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে জেনে রাখো এসব কিন্তু চলবে না।’

আলিয়াকে উদ্দেশ্য করে সালমান বলেন, ‘তুমি ঘরে-বাইরে এ নিয়ে প্রচুর কথা বলেছো। সবাইকে ধরে ধরে নিজের মতামত জানিয়েছো। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিই এসব আর চলবে না। তোমার স্বামী, শাশুড়ি, ননদ কিংবা অন্যন্য আত্মীয়দের নিয়ে কোনো কথা বলবে না।’

প্রসঙ্গত, নওয়াজের সঙ্গে তার স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সবারই জানা। এখন শুধু তাদের আইনি বিচ্ছেদের অপেক্ষা। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন