সুযোগ পেলেই ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেন। এবার তিনি অবস্থান করছেন চীনের অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে; সেখান থেকে নিজেকে মেলে ধরেছেন নায়িকা।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে দেখা যায়, নজরকাড়া পোশাকে তিনি গুয়াংজুর বিভিন্ন স্থানে ঘুরছেন এবং বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন।
গুয়াংজু ভ্রমণে গিয়ে বিদ্যা সিনহা মিম ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। জিন্সটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ। যা তার পোশাকে স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘কিছু সুন্দর মুহূর্ত।’
তার এই ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে মন্তব্য করেছেন।
এর আগেও মিমকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে দেখা গেছে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো সিঙ্গাপুর। যেখানেই যান, ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন এই নায়িকা।

