বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বিয়ে করলেন নায়িকা একা

বিনোদন ডেস্ক

শুরুতে বিয়ের কথা অস্বীকার করলেও শেষ পর্যন্ত জানালেন বিয়ের কথা। ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়িকা একা বিয়ে করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো।’

একা বলেন, স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

তিনি বলেন, পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিংয়ের ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।

প্রসঙ্গত, শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’সিনেমাটি সফল হয়নি। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি।

সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন