বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

আমার ছবির হিরোইন দীপিকাকে চাই: হিরো আলম

বিনোদন ডেস্ক

স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল আশরাফুল আলম ওরফে হিরো আলম। স্যোশাল মিডিয়ায় একেক সময় একেক বিষয় নিয়ে হাজির হয়ে বেশ আলোচিত-সমালোচিত তিনি। ফেসবুক ও ইউটিউবে কখনও অভিনয়, কখনও গান গেয়ে, কখনও কবিতা আবৃত্তি করে ট্রলড হন এই ভাইরাল তারকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার নাকি তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান।

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে দেখতে হাজারও মানুষ ভিড় করেন।

সেই অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলম বলেন, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন