শুক্রবার । ৮ই মে, ২০২৬ । ২৫শে বৈশাখ, ১৪৩৩

২০২৮ সালে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম

গেজেট প্রতিবেদন

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতাভিত্তিক পাঠদান ও বাস্তব জীবন কাজে লাগবে এমন পড়ালেখার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে নতুন শিক্ষাক্রমে।

আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রস্তুতি চলছে নতুন শিক্ষাক্রমের। এ লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞসহ ৩০০ জনের ৪ দিনের কর্মশালা হয়েছে। এতে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও।

কর্মশালার সুপারিশ অনুযায়ী, আগামী বছরই বইয়ে পরিবর্তন আসবে। ইতিহাস বইয়ে যার যা অবদান তা-ই তুলে ধরা হবে। সেই সঙ্গে বিজ্ঞান বইয়ের ভাষাগত দুর্বলতা দূর করে সংশোধন করা হবে।

নতুন শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি বিষয়ের সংমিশ্রণ হবে। মাধ্যমিক পর্যায়ে একটি করে কারিগরি বিষয় বাধ্যতামূলক হতে পারে। সেই সঙ্গে মূল্যায়নেও আসবে পরিবর্তন। এতে শ্রেণিভিত্তিক মূল্যায়ণ ও পরীক্ষা দুটোই থাকবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার জন্য কারিকুলামে যে চেঞ্জ আনা দরকার সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা যদি দায়সারাভাবে কিছু পরিমার্জন আর ভুল সংশোধন করি তাহলে তো হলো না।’

২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে সব শ্রেণির বই ছাপানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন