খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলে অধ্যাপক ড. সেলিনা আহমেদকে প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৩০ এপ্রিল প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে তারঁ আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অফিস আদেশে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য বিজয় ২৪ হলের প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়।
খুলনা গেজেট/এনএম

