সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

মাদ্রাসায় পদোন্নতিতে কমলো অভিজ্ঞতার বাধা

গেজেট প্রতিবেদন

বেসরকারি মাদ্রাসায় শিক্ষক পদোন্নতির ক্ষেত্রে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট পদগুলোতে আবেদনকারীদের ক্ষেত্রে এমফিল ডিগ্রিধারীদের জন্য দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য চার বছর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক ১ থেকে ৪ এবং ১০ থেকে ১৫ নম্বরে বর্ণিত পদগুলোর ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য আবেদন পাওয়ার পর প্রার্থীদের এমফিল বা পিএইচডি ডিগ্রির মূল সনদ যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন