রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদর্শবান শিক্ষিকা হতে চায় আয়েশা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের দাখিল পরীক্ষায় গোন্ডেন জিপিএ-৫ পেয়েছেন আয়েশা জামান। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্রী ছিলেন।

এর আগে আয়েশা জামান ২০১৮ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি) পরীক্ষায় একই মাদরাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। সে একজন আদর্শবান শিক্ষিকা হতে চায়।

সে ওই মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান এবং আসমা জামানের মেয়ে। আয়েশা জামান দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার বোন। আয়েশা জামান সকলের কাছে দোয়া প্রার্থী।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন