সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেক কেটে ‘ছাগলের’ জন্মদিন পালন

গেজেট ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কেক কেটে একটি ছাগলের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।

শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শত শত উৎসুক জনতার সামনে ব্যতিক্রমী আয়োজনে শখের বসে পালন করা ছাগলের জন্মদিন পালন করেন পান দোকানদার সাইফুল ইসলাম। এ সময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করেন। এরপর আতশবাজির শব্দে আনন্দ মেতে উঠেন সবাই।

এ বিষয়ে পান দোকানদার সাইফুল বলেন, ‘আমার পালিত ছাগলটির বয়স এক বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকে প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন