শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সহায়তা

গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ ক্যাম্পে ৫ জন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে টুঙ্গিপাড়া উপজেলার ২৫০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে দেড়শ’ প্যাকেট ত্রাণ বিতরণ করেন। ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্ণেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন