বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৭ জনের মৃত্যু হয়। যা এই হাসপাতালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ১০ জনের মধ্যে ১ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৪৭ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

এদিকে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৬০ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৩৪ জনের।

রাজশাহীর ৩৯২ নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২০ জনের।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন