বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সংসদ সচিবালয় কোয়ার্টারে নারীর মরদেহ, স্বামী পলাতক

গেজেট ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পাওয়ার পর বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর থেকে নিহত নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। তিনি পুলিশ কর্মকর্তা পরিচয়ে বি-২ নম্বর কোয়ার্টারে সাবলেটে নুসরাতকে নিয়ে বসবাস করে আসছিলেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী নুসরাত বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। ঘটনার পর থেকে তার স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন।

এসআই আরও বলেন, বেলা ১১টা পর্যন্ত মামুন মিল্লাত বাসায় ছিলেন। এরপর তিনি বাইরে চলে যান। এর দেড় ঘণ্টা পর প্রতিবেশীরা ডাকাডাকি করে নুসরাতের আর সাড়া পাননি। সন্দেহ হলে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে ফোন করলে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতকে পাওয়া যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন