বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২
সোয়া চার কোটি টাকা অর্থ আত্মসাৎ

রসিকের সাবেক মেয়র মোস্তফার বিরুদ্ধে দুদকের মামলা

গেজেট প্রতিবেদন

সোয়া চার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় সাবেক মেয়র ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ও মেঘনা ব্যাংকের কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান রংপুর দুদকের উপ-পরিচালক শাওন মিয়া।

জানা যায়, মেঘনা ব্যাংকের অভিযোগের ভিত্তিতে সাবেক মেয়রের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। পরে এর সত্যতা পেয়ে গত রাতে সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক শাওন মিয়া। এতে

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালে মেয়র থাকা অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ টাকা আত্মসাৎ করেন সাবেক মেয়র। আর এ কাজে সহযোগিতা করেন ব্যাংক কর্মকর্তারা। অধিক তদন্তে তার সত্যতা পেয়ে মামলা দায়ের করেন দুদক।

মামলার বিষয়ে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান জানান, এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ফলে মামলাটিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন