বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

গেজেট ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১৪ মে পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

শনিবার (২৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।’

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে। নতুন ক‌রে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা ২৩ মে শেষ হয়। পরে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন