নাটোরের সিংড়ায় মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংড়া উপজেলার মাসুদ রানা ও মিজানুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে অভিযুক্তরা।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

