মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোপালগঞ্জ ইবতেদারী মাদ্রাসা শিক্ষক সমিতির শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। এসময় গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দাখিল করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন