বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল গ্রেপ্তার

গেজেট ডেস্ক

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র‌্যাব-৭ এর একটি দল শুক্রবার রাতে এনামুলকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আল্লামা শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’ এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন