বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় যাত্রী নিহত, চালক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ড ভ্যানের চাপায় ফাইজুর মিয়া (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এতে ভ্যান চালক আহত হন। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাইজুর মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, একটি যাত্রীবাহি ভ্যান কাশিয়ানী যাবার সময় লিংক রোড দিয়ে মহাসড়কে উঠতে ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান যাত্রী ফাইজুর মিয়া ঘটনাস্থলে নিহত হন ও ভ্যানের চালক মারাত্মক আহত হন।

ভ্যান চজালককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন