বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

এ সময় প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরজুল ইসলাম, রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাজু, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, এস এম হুমায়ূন কবীর, মনোজ সাহা, মাহবুব হোসেন সারমাত, মোস্তফা জামান, চৌধুরী হাসান মাহমুদ, কবির মাহমুদ, মিজানুর রহমান মানিক, আজিজুর রহমান রনি, মেহেদী হাসান, লিয়াকত হোসেন লিংকন, ফকির মিরাজুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারে দাবী জানান উপস্থিত সাংবাদিকরা। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগের দাবী জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, দেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্থ বিভাগ হলো স্বাস্থ্য খাত। সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে নির্যাতন করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না।

এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে একই দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন