শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

কোটালীপাড়ায় ট্রাক-অ‌্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক-এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। নিহত ভ্যানচালক ফুরু শেখ কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

ওসি শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তারাশী বাসস্ট্যান্ডে পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ‌্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ‌্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এসময় ট্রাক ও ‌অ‌্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যানচালক ফুরু শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক ও অ‌্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন