মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ময়মনসিংহের ত্রিশালে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ড

গেজেট ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে খাদ্য ও মুড়ির গোডাউন।

গতকাল (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় ত্রিশাল পৌর শহরে ইসলামিক সেন্টার রোড সংলগ্ন ব্যাবসায়ী মের্সাস শেখ ফয়েজ এন্টার প্রাইজের মালিক মোশারফ হোসেন মিলনের খাদ্য ও মুড়ির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসএর ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।

ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই। এক ব্যক্তি ফোন করে জানান আপনার গোডাউনে আগুন লেগেছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে দেখি গোডাউনে অগ্নিকাণ্ডের সব মাল পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ১৭ লক্ষ টাকা।

ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফার সরকার জানান, গতরাত অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে দেখি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।

পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র আনিছ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ব্যক্তিগতভাবে তার অনেক ক্ষতি হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন