মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

গেজেট ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে সড়ক বিভাজনে (ডিভাইডার) ধাক্কা লাগে একটি প্রাইভেট কারের। এরপর ওই গাড়ি থেকে এক নারীকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই নারীর নাম ঝিলিক আলম (২৩)। তাঁর স্বামীর নাম সাদিক আলম। গাড়িটি চালাচ্ছিলেন সাদিক নিজেই।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, সাদিক আলম তাঁদের জানিয়েছেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় তাঁর স্ত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে। ধাক্কা লাগায় স্বামী সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।

সাদিক আলম জানিয়েছেন, তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বের হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন