গোপালগঞ্জে ট্রে‌নের ধাক্কায় যুবক নিহত

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীর খায়েরহাট নামক স্থানে ট্রে‌নের ধাক্কায় শরী‌রিক প্র‌তিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আরিফ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (ওসি) রতন বৈরাগী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন