মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত

গেজেট ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব। শনিবার দিবাগত রাত তিনটা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহ আলম (৪১), আয়াস (৪০) ও জাহাঙ্গীর (৩০)। তিনজনই কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।

ওসি আব্দুর রব বলেন, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। লোহাগাড়ার পদুয়া বাজার এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা শাহ আলম ঘটনাস্থলে মারা যান। আয়াস ও জাহাঙ্গীরকে চকরিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। আর মাইক্রোবাসটি থানা হেফাজতে আছে বলে জানিয়েছেন ওসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন