মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নিউটনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, যুগ্ম-সাধারন সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন