মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

করোনা মোকাবেলায় গোপালগঞ্জ পুলিশের সচেতনতামূলক প্রচারণা

গোপালগঞ্জ প্রতিনিধি

অতি সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা পুলিশ জনসচেতনতামুলক প্রচারণা শুরু করেছে। এরই অংশ হিসাবে আজ রোববার দুপুর ১২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে বাসস্ট্যান্ডে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এ কাযক্রমের উদ্ধোধন করেন। এসময় বাসযাত্রী ও বাসস্ট্যান্ডে মাক্স বিহীন জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করা হয়্ এবং মাক্স পরিধানের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম শহিদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন