মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চীনা নাগরিকসহ আহত চার

গেজেট ডেস্ক

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের সামনে নির্মানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকরা গার্ডার বসানোর কাজ করছিলেন। একটি গার্ডার নিচে পড়ে গেলে এক শ্রমিক ছিটকে নিচে পড়ে যান। এ সময় গার্ডারের উপরে আটকে থাকেন আরো তিন জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আসেন প্রকল্পের কর্মকর্তারাও। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই নির্মাণ কাজে বিদেশী শ্রমিকরাও কাজ করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন