মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ সোমবার সকাল ১০টায় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে পুলিশ লাইন্স মাঠের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর জেলা পুলিশ লাইন্সের ট্রেনিং সেডে পুলিশ সুপার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, এএসপি আব্দুল্লাহ আল মাসুদ, এএসপি (সিআইডি) মো: জাহাঙ্গীর আলম এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন