মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কোনাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন গণমাধ্যমকে  বলেন, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন