মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লায় ঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু

গেজেট ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে ঘরে আগুন লেগে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন-সালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (১২)। সালেহা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী। মেয়ে ফারজানা আক্তার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মা ও মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন